খাজরা যুব জনকল্যাণ সংস্থা
সর্বশেষ সংবাদ:
"মানবতার কল্যাণে নিঃস্বার্থ প্রয়াস " খাজরা যুব জনকল্যাণ সংস্থায় সদস্য সংগ্রহ চলেছ। মানব সেবায় আমাদের সাথে যোগ দিন। সদস্য হতে যোগাযোগ করুন, মোবাইল নং-০১৭২৯৬০৭১৪৫ অথবা ভিজিট করুন ওয়েব সাইট: www.kjjs.org

আমাদের সেবাসমূহ

🍲

মানবিক সহায়তা ও খাদ্য সেবা

যে কোন দুর্যোগ জরুরি পরিস্থিতিতে ত্রাণ বিতরণ (খাদ্য ও বস্ত্র) এবং এতিম ও দরিদ্র অসহায় শিশুদের শিক্ষা, পুষ্টিকর খাবার, নিরাপদ বাসস্থান এবং সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

💰

যাকাত ফান্ড কার্যক্রম

প্রাপ্ত যাকাত ফান্ড হতে বয়স্ক,প্রতিবন্ধী,বিধবা, এতিমদের ঘরবাড়ি নির্মাণ এবং তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিদিন অভাবী ও ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ।

🏥

চিকিৎসা অনুদান

সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য চিকিৎসা কর্মসূচী চালু রয়েছে। এই সহায়তার আওতায় হাসপাতালে ভর্তি, ওষুধ, রক্ত, কৃত্রিম অঙ্গ সরবরাহ এবং দূরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

🕌

ধর্মীয় কার্যক্রম

ধর্মীয় সম্প্রীতি রক্ষা হলো বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ এবং আয়োজন ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। আন্তঃধর্মীয় সংলাপ, যৌথ উৎসব উদযাপন, এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তি বজায় রাখা গ্রহণ করা হয়।

🎓

শিক্ষা ও যুব উন্নয়ন

সমাজের মেধাবী অথচ আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও মেধা বিকাশে স্কলারশিপ, আর্থিক অনুদান প্রদান এবং শিক্ষিত যুবকদের ৩-৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন ও নেটওয়ার্কিং কোর্সগুলো প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য দক্ষ করে গড়ে তোলে হয়।

🚜

স্বাবলম্বী প্রকল্প

স্বাবলম্বী করণ প্রজেক্টের অধীনে পুরুষদেরকে ভ্যান, অটো রিকশা, নগদ অর্থ প্রদান এবং মহিলাদের মাঝে সেলাই মেশিন ও গবাদী পশু প্রদান করা হয়।

Community Impact

👥
0
সক্রিয় সদস্য
🍲
0
শিক্ষা সেবা
🩸
0
রক্তদান সম্পন্ন
🏫
0
শিক্ষা প্রকল্প
আমাদের পরিচয়

মানবতার কল্যাণে আমরা কেন প্রতিশ্রুতিবদ্ধ?

খাজরা যুব জন কল্যাণ সংস্থা কেবল একটি নাম নয়, এটি একটি স্বপ্ন—যেখানে প্রতিটি তরুণ তার মেধা ও শ্রম দিয়ে সমাজের অন্ধকার দূর করতে কাজ করে। আমাদের লক্ষ্য হলো একটি বৈষম্যহীন সমাজ গঠন করা, যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তিই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

🎓

আলোকিত প্রজন্ম ও শিক্ষা

সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করি। আমাদের লক্ষ্য প্রতিটি শিশু যেন তার স্বপ্নের সমান বড় হতে পারে।

🩺

জরুরি স্বাস্থ্য ও রক্তদান

বিনামূল্যে ঔষধ বিতরণ ও জরুরি রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় মানবিক চিকিৎসা সেবা পৌঁছে দিই।

🌍

টেকসই পরিবেশ উন্নয়ন

প্লাস্টিক মুক্ত সমাজ এবং বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে কাজ করছি।

পরিবর্তনের অংশ হোন — যোগ দিন →
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ ইলিয়াস হোসেন

সভাপতি

মোঃ ফরহাদ হোসেন
মোঃ ফরহাদ হোসেন

সাধারণ সম্পাদক

২০২৬-৩০: আমাদের কর্মপরিকল্পনা

আমরা বিশ্বাস করি সুপরিকল্পিত উদ্যোগই পারে স্থায়ী পরিবর্তন আনতে। আগামী চার বছরে আমরা সমাজ সংস্কারে নিচের ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছি:

০১

শিক্ষা সহায়তা

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিজস্ব স্কুল পরিচালনা, যেখানে পড়াশোনার পাশাপাশি খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া প্রতিদিন অভাবী ও ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ। এতিমখানা ও শেফ হোম: এতিম শিশুদের জন্য নিরাপদ আবাসিক আশ্রয়স্থল।

০২

আত্মকর্মসংস্থান

সমাজের অসহায় পরিবারের মাঝে করজে হাসানা (Interest-free loan) বা বিনা সুদে ক্ষুদ্রঋণ প্রোগ্রামের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ। স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে সমগ্র বাংলাদেশে কাজ করা হবে।

০৩

সবুজ গ্রাম প্রকল্প

খাজরা যুব জনকল্যাণ সংস্থার কর্তৃক প্রতিটি বাড়িতে অন্তত ৫টি করে ফলজ ও ঔষধি গাছ রোপণ নিশ্চিত করা।

০৩

ভ্রাম্যমাণ রক্তদান ইউনিট

জরুরি মুহূর্তে দ্রুত রক্ত পৌঁছে দিতে একটি নিজস্ব ডাটাবেজ ও খাজরা যুব জনকল্যাণ সংস্থার সাপোর্ট টিম গঠন করা হবে।

০৩

ডিজিটাল শিক্ষা কেন্দ্র

খাজরা যুব জনকল্যাণ সংস্থার কর্তৃক গ্রামের শিশুদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা।।

০৫+ বছরের অভিজ্ঞতা

"সেবাই পরম ধর্ম, আর ঐক্যই আমাদের শক্তি।"

সরকারি নিবন্ধিত সমাজ উন্নয়ন সংগঠন
বর্তমানে সক্রিয়ভাবে ৩টি প্রজেক্ট চলছে

বাংলাদেশ ভিত্তিক • সমাজসেবা ও উন্নয়ন কার্যক্রম

✓ স্বচ্ছ নেতৃত্ব ✓ যুব সংগঠন ✓ মানবিক সেবা ✓ দুর্যোগ সহায়তা

100+

সদস্য

50+

কার্যক্রম

10+

জেলা

25+

স্বেচ্ছাসেবক দল

বর্তমান অবস্থা: দ্রুত সম্প্রসারণশীল ও ডিজিটালাইজড

আমাদের লক্ষ্য

একটি স্বচ্ছ, মানবিক এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠন করা যেখানে প্রতিটি মানুষ সহায়তা ও সুযোগ পাবে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং যুব উন্নয়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া।

🎯

আমাদের লক্ষ্য (Mission)

খাজরা যুব জন কল্যাণ সংস্থার মূল লক্ষ্য হলো স্থানীয় যুবকদের সংগঠিত করে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশগত উন্নয়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও আদর্শ সমাজ গড়ে তোলা।

👁️

আমাদের উদ্দেশ্য (Vision)

আগামী ৫ বছরের মধ্যে আমরা আমাদের এলাকাকে শতভাগ নিরক্ষরমুক্ত এবং একটি মডেল গ্রিন-ভিলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না।

💎

আমাদের মূলনীতি (Values)

  • ✅ স্বচ্ছতা ও সততা
  • ✅ অরাজনৈতিক সেবা
  • ✅ তারুণ্যের সৃজনশীলতা

বর্তমান নির্বাহী ও উপদেষ্ঠা কমিটি
(2026-2027)

member

মোঃ ইলিয়াস হোসেন

সভাপতি

member

মোঃ মফিজুল ইসলাম

সিনিয়র সহ সভাপতি

member

মোঃ রফিকুল ইসলাম

সহ-সভাপতি

member

মোঃ আবু সালাম

সহ-সভাপতি

member

মোঃ ফরহাদ হোসেন

সাধারণ সম্পাদক

member

মোঃ মামুন হোসেন (সোহাগ)

যুগ্ম সাধারণ সম্পাদক

member

জি এম আসাদুজ্জামান

সাংগঠনিক সম্পাদক

member

মোঃ খায়রুল ইসলাম

শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক

member

মোঃ ইবাদুল ইসলাম

ক্রীড়া ও গ্রচার সম্পাদক

member

মোঃ জহিরুল ইসলাম

অর্থ সম্পাদক

member

মোঃ শফিকুল সরদার

দপ্তর সম্পাদক

member

মোঃ সোহাগ আলম

প্রধান উপদেষ্ঠা

member

মোঃ শফিকুল ইসলাম

উপদেষ্ঠা

member

মো: আব্দুল কাদের

উপদেষ্ঠা

member

মো: মিজানুর গাইন

উপদেষ্ঠা

member

মোঃ ইউনুচ আলী

উপদেষ্ঠা

member

বিপ্লব কুমার

সদস্য

member

মো: শামীম বিশ্বাস

সদস্য

আপনার অংশগ্রহণ জরুরি

সামাজিক পরিবর্তনে আপনার ভূমিকা

একজনের ক্ষুদ্র প্রচেষ্টা যখন দশজনের শক্তিতে পরিণত হয়, তখনই আসে বড় পরিবর্তন।

🤝

নেটওয়ার্কিং ও নেতৃত্ব

আমাদের সাথে যুক্ত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মেধাবী তরুণদের সাথে কাজ করার এবং নিজের নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন।

মানবিক আত্মতৃপ্তি

অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে আত্মিক শান্তি পাওয়া যায়, তা অতুলনীয়।

🏆

স্বীকৃতি ও সম্মাননা

সংগঠনের সক্রিয় সদস্যদের বার্ষিক সম্মেলনে বিশেষ সম্মাননা এবং সামাজিক কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করা হয়।

📚

শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তা

মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রামের সুযোগ প্রদান করা হয়।

আপনি কি প্রস্তুত?

আজই আমাদের মেম্বারশিপ ফরম পূরণ করে একজন গর্বিত সদস্য হোন।

রেজিস্ট্রেশন করুন